তেজগাঁও কলেজ ছাত্রাবাসে সংঘর্ষে শিক্ষার্থী নিহতের ঘটনায় ডাকসুর নিন্দা ও ক্ষোভ

বিশেষ প্রতিনিধি:
ছাত্রাবাসে সংঘর্ষে শিক্ষার্থী নিহতের ঘটনায় ডাকসুর নিন্দা ও ক্ষোভ। তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে ডাকসু জানায়, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষে এটি প্রথম শিক্ষার্থী মৃত্যুর ঘটনা যা সংঘটিত হলো ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও পেশীশক্তির রাজনীতি চর্চার কারণে। এমন ন্যাক্কারজনক সন্ত্রাসী আচরণ কোনোভাবেই শিক্ষাঙ্গনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

শিরোনাম