তেলের জন্য লাইনে দাঁড়ানো নিয়ে তর্কবিতর্ক, ছুরিকাঘাতে আহত-৩

গাইবান্ধা প্রতিনিধি:
তেলের জন্য লাইনে দাঁড়ানো নিয়ে তর্কবিতর্ক, ছুরিকাঘাতে আহত-৩। গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ফিলিং স্টেশনে তেলের জন্য লাইনে দাঁড়ানো নিয়ে তর্কবিতর্কের জেরে ছুরিকাঘাতে তিন জন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ‘মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে’ এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইনে দাঁড়ানো নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে মোহাম্মদ রিজওয়ান নামে এক যুবকের সঙ্গে কয়েকজন চালকের তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রিজওয়ান ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই কাওসার, জাহিদ ও সিহাব নামে তিন যুবক আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে সিহাবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিরোনাম