থানায় ঢুকে ছুরিকাঘাত করে পুলিশের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা!

নিজস্ব প্রতিনিধিঃ
থানায় ঢুকে ছুরিকাঘাত করে পুলিশের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা!গাইবান্ধার সাঘাটা থানায় কর্তব্যরত পুলিশের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে এক অজ্ঞাত যুবক। বাধা দিতে গেলে ছুরিকাঘাতে আহত হন উপপরিদর্শক (এসআই) মহসিন আলী। পরে যুবকটি দৌড়ে পালিয়ে থানার পাশের একটি পুকুরে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়ে যায়। পুলিশ ও স্থানীয়রা দীর্ঘ সময় ধরে খোঁজ করেও তাকে উদ্ধার করতে পারেনি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত পৌনে ১১টার দিকে সাঘাটা থানা চত্বরে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে এসআই মহসিন আলীর হাতের আঙুল ও কপালে জখম হয়। পরে তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শিরোনাম