থানা থেকে উদ্ধার করা হলো পুলিশের এএসআই’র লাশ

নিজস্ব বার্তা প্রতিবেদকঃ
থানা থেকে উদ্ধার করা হলো পুলিশের এএসআই’র লাশ। চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ভেতর ওহিদুর রহমান (৩২) নামে এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত এএসআই ওহিদ নোয়াখালী জেলার কবিরহাট থানার শহীদুল্লাহর ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশ দক্ষিণের উপ-কমিশনার (ডিসি) মো. আলমগীর। তিনি বলেন, ‘গতকাল শনিবার রাতে নাইট ডিউটিও করেছিল ওহিদ। সকালে বাথরুমে গোসল করতে ঢুকেছিল। পরে সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

শিরোনাম