সংবাদ জমিন,আন্তর্জাতিক ডেস্কঃ
এক সাপ্তাহের ব্যবধানে আবারো দক্ষিণ আফ্রিকান ডারবানে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে বাংলাদেশি ব্যবাসায়ী নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউপির মিন্নাত আলী ভূঁইয়া বাড়ির বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা কর্মকর্তা শফি উল্যার বড় ছেলে মো. ইকবাল হোসেন (৪০)। আফ্রিকায় থাকা ইকবালের ছোটভাই মোয়াজ্জেম হোসেন মৃত্যু সংবাদটি গ্রামের বাড়িতে জানালে পরিবারের সদস্যদের মাঝে শুরু শোকের মাতম।
মোয়াজ্জেম হোসেন জানান, আফ্রিকার স্থানীয় সময় রোববার বিকাল ৫টার দিকে ডারবানের মার্কেটে তার দোকান বন্ধ করে বাসায় ফেরার অপেক্ষারত অবস্থায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা ইকবালের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে তার হাতে থাকা পলিথিনের ব্যাগে মোড়ানো টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করলে গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।