দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল,ভোরে আর্জেন্টিনা নামছে ভেনিজুয়েলার বিপক্ষে

সংবাদ জমিন,স্পোর্টস ডেস্কঃ
দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে ব্রাজিল,ভোরে আর্জেন্টিনা নামছে ভেনিজুয়েলার বিপক্ষে।
প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া কার্লোস আনচেলত্তির ব্রাজিল। একচেটিয়া আধিপত্য বিস্তার করে সেলেসাওরা ৫-০ গোলে অনায়াসে ম্যাচ জিতেছে।

সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে শুক্রবার (১০ অক্টোবর) দুটি করে গোল করেছেন এস্তেভোঁ ও রদ্রিগো। একবার জাল খুঁজে নেন ভিনিসিউস জুনিয়র।

৭৭ মিনিটে মাথেউস কুইয়ার পাস মাঝমাঠে ধরে দ্রুত গতিতে সবাইকে পেছনে ফেলে বক্সে ঢুকে ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারকে পরাস্ত করেন। এশিয়া সফরের দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী মঙ্গলবার স্বাগতিক জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল।

এদিকে শুক্রবার ভোর ৬টার দিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রীতি ম্যাচ খেলবে খেলবে ভেনিজুয়েলার বিপক্ষে। তবে লিওনেল মেসি খেলবেন কি-না সংশয় রয়েছে।

শিরোনাম