দমকা হাওয়া ও ঝড়ো বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের

সংবাদ জমিন ডেস্কঃ
টানা তাপপ্রবাহের পর সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর।আগামীকাল দেশের অনেক স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, আগামীকাল দেশের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে কমতে পারে তাপমাত্রা। তিনি বলেন, আগামীকাল দেশের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে হতে পারে বৃষ্টিপাত। আর পরবর্তী ৫ থেকে ৬ দিন দমকা হাওয়া ঝড়ো বাতাস ও বজ্র ঝড়সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আবারো আসতে পারে তাপপ্রবাহ।

শিরোনাম