দরবার শরিফে হামলা চালিয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ,পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি:
দরবার শরিফে হামলা চালিয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ,পীরকে পিটিয়ে হত্যা। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কোরআন অবমাননার অভিযোগ তুলে একটি দরবার শরিফে হামলা চালিয়ে এক পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় দরবার শরিফে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। শনিবার (১১ এপ্রিল) বেলা ২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত ‘শামীম বাবার দরবার শরিফে’ এ হামলার ঘটনা ঘটে। নিহত পীর আব্দুর রহমান ওরফে শামীম (৬৫) ফিলিপনগর গ্রামের মৃত জেছের আলীর ছেলে। তিনি ঢাকায় পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরে এলাকায় ফিরে একটি দরবার শরিফ গড়েন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে শামীমের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়। তখন পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়ে তিনি আবার একই ধরনের কর্মকাণ্ড শুরু করেন বলে অভিযোগ স্থানীয়দের। দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।’

শিরোনাম