দর্শকদের প্রত্যাশা পূরণ করবে, কবি জসীমউদদীনের ‘সোজন বাদিয়ার ঘাট’

বিনোদন রিপোর্ট
দর্শকদের প্রত্যাশা পূরণ করবে, কবি জসীমউদদীনের ‘সোজন বাদিয়ার ঘাট’। পল্লীকবি জসীমউদদীন আহমদের ‘সোজন বাদিয়ার ঘাট’ অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন তানভীর মোকাম্মেল। গোপালগঞ্জের চান্দার বিল অঞ্চলে ছবিটির শুটিং শুরু হয়েছে। এ পর্যন্ত ষাট ভাগ শুটিং সমাপ্ত হয়েছে বলে জানান নির্মাতা।

‘সোজন বাদিয়ার ঘাট’য়ের চিত্রনাট্য রচনা ও পরিচালনা করছেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণে রয়েছেন রাকিবুল হাসান, শিল্পনির্দেশক ও প্রধান সহকারী পরিচালক হচ্ছেন উত্তম গুহ। কাস্টিং ডিরেক্টর ও পোশাক পরিকল্পনার দায়িত্বে রয়েছেন চিত্রলেখা গুহ। সংগীত পরিচালনা করছেন সৈয়দ সাবাব আলী আরজু এবং স্থিরচিত্র গ্রহণ ও বিহাইন্ড দ্য সিন শুট করছেন অপরাজিতা সঙ্গীতা ও সানু মাণিক। ছবির সহপ্রযোজক হিসেবে রয়েছেন কবি জসীমউদদীনের কন্যা হাসনা জসীমউদদীন মওদুদ।

দুই ঘণ্টা দৈর্ঘ্যের এ চলচ্চিত্রটিতে অভিনয় করছেন তনয় বিশ্বাস (সোজন), রাদিফা নারমিন (দুলী), দিহান (ছোট সোজন), শ্রেয়া বৈদ্য (ছোট দুলী), চিত্রলেখা গুহ, কাজী রাজু, শাহ আলম দুলাল, আহসানুল হক মিনু, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, দেবাশীষ ঘোষ, শুভাশীষ ভৌমিক, উত্তম গুহ, সৈয়দ সাবাব আলী আরজু, টুনটুনি সোবহান, কাজী ইব্রাহীম, জহির বাচ্চু, ইকবাল আহমেদ, মেহেদি আল আমীন, মতিউর সুমন, স্মরণ সাহা, অমিতাভ রাজীব, জুবায়ের জাহিদ, আজম শেখ, সাইদুল হক, রেজাউল করিম রেজা, প্রশান্ত কর্মকার, অলোক বসু, দেবদাস সাহা, নব কুমার, মনোজ মণ্ডল, রিজভিনা মৌসুমী, পারভীন পারু, সুলতানা কানিজ, নাজমুন্নাহার লিজা, স্বপ্না বৈদ্য, শাহানা সিদ্দিকা, রিপা মণ্ডল, চৈতালী মণ্ডল, নির্ঝর চৌধুরী, কবির প্রমুখ।

শিরোনাম