দলীয় শোকজ,গণমাধ্যম ও গোয়েন্দা সংস্থাকে দায়ী করলেন হাসনাত

স্টাফ রিপোর্টারঃ
দলের পাঁচ শীর্ষ নেতার কক্সবাজার ভ্রমণ নিয়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এবং মিডিয়ার মিথ্যা সংবাদ ও গুজবের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ নিয়ে দলীয় শোকজেরও সমালোচনা করেন তিনি।

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। তাই নীরব প্রতিবাদের অংশ হিসেবে তিনিসহ দলের পাঁচ শীর্ষ নেতা কক্সবাজারে ভ্রমণে গেছেন। তার মতে, ঘোষণাপত্র নিয়ে আয়োজিত অনুষ্ঠানে শহীদ পরিবার এবং আন্দোলনের কর্মীদের প্রকৃত মূল্যায়ন হয়নি।

শিরোনাম