দলের কেউ সংঘাত করলে রেহাই নেই: শেখ হাসিনা

নিজস্ব প্রতিনিধিঃ
নির্বাচনে কোনো সংঘর্ষ-মারামারি দেখতে চাই না। দলের কেউ সংঘাত করলে তার রেহাই নেই, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবো। গণতন্ত্রকে আরও সুদৃঢ় করতে না পারলে বাংলাদেশ শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি সারাদেশের নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলেন, ভোট নিয়ে যেন কোনো সংঘাত না হয় সেদিকে নজর রাখতে হবে। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। ভোটে নৌকা, স্বতন্ত্র ও অন্যান্য দলও আছে। জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে।

শিরোনাম