দাগনভূঞায় বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষ, আহত-১৫

ফেনী প্রতিনিধিঃ
ফেনীর দাগনভূঞায় গণ-অভ্যুত্থান দিবসের বিজয় র‌্যালিতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে দাগনভূঞা পৌর শহরের জিরোপয়েন্ট এলাকায় এ হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। হামলার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ।

জানা যায়, গণ-অভ্যুত্থান দিবসে বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুর বিজয় র‌্যালির আয়োজন করে দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি। র‌্যালিটি উপজেলা শহরের চৌমুহনী রোড থেকে দাগনভূঞা পৌরসভার জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে দলের বিবদমান একটি পক্ষ মিছিলের পেছন থেকে অতর্কিত হামলা করে। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ করে বেধড়ক পিটুনি দিলে উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজীব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক, ইঞ্জিনিয়ার সোহেলসহ প্রায় ১০ জন নেতাকর্মী আহত হন। এ সময় একাধিক নেতাকর্মীর মোবাইল ছিনিয়ে নেয় অপরপক্ষের লোকজন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

শিরোনাম