ফরিদপুর প্রতিনিধিঃ
দিনে স্কুলশিক্ষক, রাতে ডাকাতদলের সর্দার এমন তথ্য ফাঁস হয়েছে ঐ ডাকাতদল ধরা খাওয়ার পর।ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতির ঘটনায় জড়িত ঐ ডাকাতদলের সর্দারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ডাকাতি কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও সোনা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পুলিশ।
ডাকাত চারজন হলেন,নগরকান্দা উপজেলার শ্রীরাঙ্গাল গ্রামের আলিম শেখের ছেলে ও দ্য ন্যাশনাল ইসলামিক প্রি ক্যাডেট স্কুলের পরিচালক মোক্তার হুসাইন ওরফে মোকা (৪৫), পূর্বসদরদী গ্রামের মান্নান শেখের ছেলে ইলেকট্রিক মিস্ত্রি কিবরিয়া শেখ (৩৫), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরবাহাড়া গ্রামের মৃত সেকের শেখের ছেলে শহিদুল ওরফে শহিদ (৪৫) ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শ্রীনগর গ্রামের পরিতোষ রায়ের ছেলে পার্থ রায় (৪২)।