দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেলো কিশোরের

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক কিশোর নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোস্তাকিম মিয়া (১৪)। সে উপজেলার সায়দাবাদ গ্রামের মাসুদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের বিরোধের জেরে এরশাদ ও হানিফ মাস্টার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষের সময় মোস্তাকিম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহত কিশোর কোনও গ্রুপের সঙ্গে জড়িত ছিল না বলে দাবি করেছে তার পরিবার। রায়পুরা থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, একজন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে৷

শিরোনাম