দুই পা শিকল দিয়ে কলাগাছে বাঁধা অবস্থায় নিখোঁজ ইমামের লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ
দুই পা শিকল দিয়ে কলাগাছে বাঁধা অবস্থায় নিখোঁজ ইমামের লাশ উদ্ধার। গাজীপুরের টঙ্গীর বিটিসিএল টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব ও ইমাম মো. মুহিবুল্লাহ মিয়াজীকে (৬৫) পঞ্চগড় থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই পা শিকল দিয়ে একটি কলাগাছের সঙ্গে বাঁধা ছিল।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পঞ্চগড় সদর ইউনিয়নের সিতাগ্রাম হেলিপ্যাড এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বুধবার সকালে টঙ্গীর বাসা থেকে হাঁটতে বের হয়ে নিখোঁজ হন। পুলিশ জানায়,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম