দুই ভবনের ফাঁক থেকে উদ্ধার করা হলো ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীর লাশ

সংবাদ জমিন রিপোর্টঃ
দুই ভবনের ফাঁক থেকে উদ্ধার করা হলো ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীর লাশ। রাজধানীর আফতাবনগর এলাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মুশফিক উজ্জামান। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. ফরাশ উদ্দিন ভবন ও মূল ভবনের মধ্যবর্তী ফাঁকা জায়গা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

শিরোনাম