দুই সন্তানের বাবাকে শিশু সাজিয়ে জামিনে মুক্তি,বিভিন্ন মহলে তোলপাড়

গাইবান্ধা প্রতিনিধিঃ
প্রতারণার মামলায় কারাগারে থাকা দুই সন্তানের জনক ও ২৫ বছরের আলোচিত হ্যাকার চক্রের হোতাকে শিশু দেখিয়ে আদালত থেকে জামিনে মুক্ত করার ঘটনায় গাইবান্ধায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, জন্মনিবন্ধন জালিয়াতিতে আসামিপক্ষের আইনজীবীর যোগসাজশেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি প্রকাশ পেতেই জেলাজুড়ে তীব্র আলোচনার জন্ম দেয়। জালিয়াতির এমন ঘটনায় ক্ষুব্ধ আইনজীবীরা দ্রুত সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই ভোরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলোচিত হ্যাকার চক্রের হোতা পলাশ রানাকে তার শ্বশুর মশিউর রহমানের বাড়ি থেকে এবং সহযোগী সুমন মিয়া, সাইদুল ইসলাম ও আবু সাইদ লিটনকে আটক করে। এ সময় বিপুল পরিমাণ সিম, মোবাইল ও প্রযুক্তি ডিভাইস উদ্ধার করা হয়। ওই দিনই গোবিন্দগঞ্জ থানায় মামলা হলে তাদের কারাগারে পাঠানো হয়।

শিরোনাম