দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, প্রাণ হারালেন ৩ জনই

গাজীপুর প্রতিনিধি
দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, প্রাণ হারালেন ৩ জনই। গাজীপুরে এক মা তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এবং কেন তিনি এ ঘটনা ঘটিয়েছেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের নয়নপাড়া এলাকার রেল ক্রসিংয়ে ঘটনাটি ঘটে।

নিহত হাফেজা খাতুন মালা (২৫) গাজীপুরের কালিগঞ্জ উপজেলার দক্ষিণ সোম (সোম নতুন বাজার) এলাকার মোজাম্মেল হকের মেয়ে। সঙ্গে থাকা দুই শিশু হাফেজা খাতুন মালার সন্তান বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে শিশুদের নাম জানা যায়নি।

শিরোনাম