সংবাদ জমিন রিপোর্টঃ
দুদকে তলব করা হলো সাকিব আল হাসানকে।ক্রিকেটার সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাকে আগামী ২৬ নভেম্বর হাজির হওয়ার জন্য বলা হয়েছে।
সাকিব আল হাসান ছাড়াও মামলা সংশ্লিষ্ট ১৫ জন আসামিকে ২৫ ও ২৬ নভেম্বর তলব করা হয়েছে।