সংবাদ জমিন রিপোর্ট:
দুদক ও ফজলুর রহমানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ। রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনেও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার পর এসব ঘটনা ঘটে।