দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা

নিজস্ব প্রতিনিধি:
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদল নেতা। দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবদলের সদস্য হোসেন মিয়া। রবিবার (৭ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক আইডি থেকে দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও পোস্ট করে তিনি রাজনীতি ছাড়ার ঘোষণা দেন। দলের নেতাকর্মীদের কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে হোসেন মিয়া এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। তার বাড়ি উপজেলার কলাকান্দা এলাকায়।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া একটি ভিডিও বার্তায় দুধ দিয়ে গোসল করতে করতে হোসেন মিয়াকে বলতে শোনা যায়, ‘জীবন থেকে রাজনীতি একেবারে মুইছা ফেললাম। জীবনেও আর রাজনীতি করবো না। জীবনের সবকিছু ব্যয় করেছি রাজনীতির পেছনে।

শিরোনাম