দুর্ঘটনায় কেড়ে নিলো একই পরিবারের ৫ জনের প্রাণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
দুর্ঘটনায় কেড়ে নিলো একই পরিবারের ৫ জনের প্রাণ। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সায়মার (৩২) মৃত্যু হয়েছে। এ নিয়ে একই পরিবারের দগ্ধ পাঁচ জনের সবাই মারা গেলেন। শুক্রবার (১৫ মে) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের ৬০ শতাংশ ও শ্বাসনালী পুড়ে গিয়েছিল। মৃত সায়মা পটুয়াখালীর বাউফল উপজেলার কামাকদিয়া এলাকার আবদুস সালামের মেয়ে ও একই ঘটনায় মারা যাওয়া কালামের স্ত্রী।

এর আগে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে তার ছেলে মুন্না (৭) ও দুপুরে মেয়ে মুন্নি (১০) মারা যায়। একই ঘটনায় সোমবার সকালে তার স্বামী কালাম (৩৫) ও বুধবার সন্ধ্যায় তার আরেক মেয়ে কথা (৭) মারা যায়।

পরিবারটি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার উত্তর ভুঁইগড় গিরিধারা এলাকার ৬ নম্বর সড়কে শাহজাহান মিয়ার মালিকানাধীন ৯ তলা ভবনের নিচতলার পশ্চিম পাশের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বরুকদিয়া এলাকায়। কালাম পেশায় সবজি বিক্রেতা ছিলেন।

শিরোনাম