দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রী নিহত,ক্ষুব্ধ জনতার বাসে আগুন

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রী নিহত,ক্ষুব্ধ জনতার বাসে আগুন। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বাসচাপায় মাদ্রাসাছাত্রী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা যাত্রীবাহী ওই বাসে আগুন দিয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টঙ্গীবাড়ী সড়কে টঙ্গীবাড়ী উপজেলার রান্ধুনীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আরবি (৬)।

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, বেতকা পরিবহনের একটি বাস ঢাকা থেকে ছেড়ে জেলার টঙ্গীবাড়ি উপজেলার বেতকা এলাকায় আসছিল। পথে বাসটি উপজেলার রান্ধুনীবাড়ি এলাকায় পৌঁছালে মাদ্রাসাছাত্রীকে চাঁপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। সে মাদ্রাসা থেকে নিজ বাড়িতে ফিরছিল। এতে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে যাত্রীবাহী ওই বাসে আগুন ধরিয়ে দেয়। তবে আগুন দেওয়ার আগে যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে দেয়।

শিরোনাম