দেরি না করে দ্রুত নিরাপদ আশ্রয়ে যানঃদুর্যোগ প্রতিমন্ত্রী মহিববুর রহমান

সংবাদ জমিন ডেস্কঃ
প্রবল ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের স্থলভাগের দিকে ধেঁয়ে আসার প্রেক্ষাপটে উপকূলীয় ১৬ জেলার অধিবাসীদের দেরি না করে দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।রোববার সচিবালয়ে ঘূর্ণিঝড় মোকাবিলায় আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অনুরোধ জানান।

তিনি জানান, এরই মধ্যে আট লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। ঘূর্ণিঝড়টি সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করতে পারে বলেও জানিয়েছেন তিনি।

শিরোনাম