দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আমিরাতে আটকা বাংলাদেশি ৩১ নাবিক

নিজস্ব প্রতিবেদক:
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আমিরাতে আটকা বাংলাদেশি ৩১ নাবিক। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকে পড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রার ৩১ নাবিক দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সোমবার (২ মার্চ) এক ভিডিও বার্তায় তারা এ দোয়া চান। ভিডিওতে জাহাজটিতে থাকা সব নাবিককে দেখা গেছে।

৩৪ সেকেন্ডের ভিডিও বার্তায় জাহাজটির এক নাবিক বলেন, ‘আমরা এমভি বাংলার জয়যাত্রা জাহাজে কর্মরত। এ সংকটময় মুহূর্তে আল্লাহর ওপর ভরসা করে ধৈর্য ও পেশাগত দক্ষতার সঙ্গে সংকটময় পরিস্থিতি মোকাবিলা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সচিব এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক স্যার নির্দেশনা দিয়ে আমাদের পাশে আছেন। সর্বাত্মক সহযোগিতা করছেন। এ সংকটময় মুহূর্ত আমরা সাহসীকতার সঙ্গে দ্রুত কাটিয়ে উঠবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

শিরোনাম