দেশে এক বছরে বন্ধ হয়ে গেছে ২৫৮টি রফতানিমুখী পোশাক কারখানা

সংবাদ জমিন রিপোর্টঃ
বন্ধ হয়ে গেছে ২৫৮টি রফতানিমুখী পোশাক কারখানা। গত এক বছরে দেশে ২৫৮টি রফতানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অধিকার আদায়ের নামে শ্রমিকদের সংগঠিত আন্দোলনের কারণে কখনও কখনও কারখানার উৎপাদন বন্ধ হয়েছে। এক অঞ্চলের অসন্তোষ দ্রুত ছড়িয়ে পড়ছে শিল্পঘন অন্যান্য অঞ্চলে। উদ্যোক্তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সাম্প্রতিক উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত—মাত্র ২০ জন শ্রমিক মিললেই ট্রেড ইউনিয়ন করার সুযোগ শিল্পকে অস্থিতিশীল করতে পারে।

শিরোনাম