দেশে-বিদেশে কোন নালিশ করে কোন ফায়দা হবে না: সংসদে প্রধানমন্ত্রী

সংবাদ জমিন রিপোর্টঃ
৭ই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এতো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে অতীতে কখনো হয়নি দাবি করে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, অপ্রতিরোধ্য গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে, দেশে-বিদেশে কোন নালিশ করে কোন লাভ হবে না। জনগণ ভোট দেবে না, তাদের প্রতি কোন আস্থা-বিশ্বাস নেই-এটা জেনেই নির্বাচনে আসেনি বিএনপি। দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রয়েছে বলেই বাংলাদেশ এখন এক বদলে যাওয়া বাংলাদেশ। দেশের এই অগ্রযাত্রা কেউ ব্যহত করতে পারবে না।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের সমাপনি অধিবেশনে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, ইসরাইলের মতো বিএনপি বাংলাদেশের জন্য আজরাইল হয়ে এসেছে। তাদের নেতারা বলেন তাদের অনেক রাজবন্দী কারাগারে আছে। আমার প্রশ্ন- রাজবন্দী কাকে বলে? যারা আগুন দিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে, নাশকতা ও অগ্নিসন্ত্রাস করে তারা কী রাজবন্দী? এরা সন্ত্রাসী-জঙ্গী-হত্যাকারী। এদের কেউই রেহাই পেতে পারে না, এটাই বাস্তবতা।

শিরোনাম