দেশ এখন নির্বাচনের দিকে: সেনাপ্রধান

সংবাদ জমিন রিপোর্টঃ
দেশ এখন নির্বাচনের দিকে। আসন্ন জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনের বিষয়ে সেনা কর্মকর্তাদের প্রস্তুতিমূলক নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, দেশ এখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে দেড় ঘণ্টাব্যাপী ‘অফিসার্স অ্যাড্রেসে’ তিনি এই নির্দেশনা দেন।

সেনাপ্রধান বলেন, দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি। তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। দূরত্ব থাকলে তা দূর করতে হবে। বাহিনীর শৃঙ্খলা ও সততা বজায় রাখতে হবে।

শিরোনাম