দেশ চলে যাচ্ছে অনিশ্চয়তার পথে: জিএম কাদের

সংবাদ জমিন রিপোর্টঃ
দেশ চলে যাচ্ছে অনিশ্চয়তার পথে। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশ অনিশ্চয়তার পথে চলছে। ভালো একটি নির্বাচনের জন্য এই সরকারের কাছে সবার প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখছি এই সরকারের ভেতরে আরেক সরকার আছে। একটি অদৃশ্য ছায়া অনেক উপদেষ্টাকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না। দেশে নির্বাচন করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারেনি সরকার।

বুধবার (২০ আগস্ট) বিকালে জাতীয় পার্টি কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি প্রেসিডিয়াম সদস্যদের সভায় সভাপতির বক্তৃতায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।

শিরোনাম