দোহারে বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হ*ত্যা

সংবাদ জমিন ডেস্কঃ
ঢাকার দোহারে বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, বুধবার ভোরে ফজরের নামাজ আদায় শেষে পদ্মা নদীর পার দিয়ে হাঁটতে বের হন নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুন উর রশিদ ওরফে হারুন মাস্টার। এ সময় দুটি মোটরসাইকেল যোগে চারজন দুর্বৃত্ত তাকে উপর্যুপরি কুপিয়ে ও গুলি করে স্থান ত্যাগ করে।স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত. ঘোষণা করে।

পুলিশ জানায়,তার শরীরে ৪ টি গুলি ও ৫/৬টি টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

শিরোনাম