দ্বিতীয় টেস্ট, প্রথম দিনে শক্ত অবস্থানে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ
দ্বিতীয় টেস্ট, প্রথম দিনে শক্ত অবস্থানে বাংলাদেশ। প্রথম দিন শেষে দ্বিতীয় টেস্টে সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংসে ৯০ ওভারে ২৯২/৪ (লিটন ৪৭*, মুশফিক ৯৯*; সাদমান ৩৫, জয় ৩৪, শান্ত ৮, মুমিনুল ৬৩)

মিরপুরে টস জিতে ফিফটি প্লাস রানের ওপেনিং জুটির পর প্রথম সেশনে ৩টি উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়েছিল বাংলাদেশ। তার পর অবশ্য তারা ঘুরে দাঁড়ায় দারুণ প্রতিরোধে। দ্বিতীয় সেশনে মুমিনুল হক-মুশফিকুর রহিম মিলে গড়েন প্রতিরোধ। তৃতীয় সেশনে চায়ের বিরতি থেকে মুশফিক ২৮তম টেস্ট ফিফটি তুলে নিলেও ৬৩ রানে কাটা পড়েন মুমিনুল। তাতে ভাঙে ১০৭ রানের জুটি। এর পর অসাধারণ ব্যাটিংয়ে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে যান মুশফিকুর রহিম। লিটনকে নিয়ে যোগ করেন ৯০* রান। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম দিন শেষে স্বাগতিকদের স্কোর দাঁড়িয়েছে ৪ উইকেটে ২৯২ রান। মুশফিক শততম টেস্টে বিরল সেঞ্চুরির জন্য আর এক রান দূরে রয়েছেন। লিটন ব্যাট করছেন ৪৭ রানে।

শিরোনাম