ধনী বিদেশিদের মদ কেনার অনুমতি দিলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক:
ধনী বিদেশিদের মদ কেনার অনুমতি দিলো সৌদি আরব। সৌদি আরবে ৭৩ বছরের মদ নিষেধাজ্ঞা থাকলেও বর্তমানে সেই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। ফলে ধনী, অ-মুসলিম বিদেশি বাসিন্দারা মদ ক্রয় করতে পারছে। বিশেষ অনুমতি ও উচ্চ আয় দেখিয়ে অনিচ্ছুকভাবে এই নতুন নীতি বাস্তবায়ন করছে বলে দাবি সৌদি আরবের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

আইন অনুযায়ী, বিদেশি বাসিন্দাদের মদ কেনার জন্য প্রিমিয়াম রেসিডেন্সি পারমিট থাকা বাধ্যতামূলক (বার্ষিক খরচ ১ লাখ সৌদি রিয়াল) অথবা মাসিক আয় ৫০,০০০ রিয়াল দেখাতে হবে। দোকানে প্রবেশের আগে নিরাপত্তা রক্ষীরা বাসিন্দাদের পরিচয়পত্র যাচাই করবে।

শিরোনাম