ধর্ষণের শিকার হওয়া শিশু উদ্ধার, ধর্ষক পাকড়াও

সংবাদ জমিন রিপোর্টঃ
ধর্ষণের শিকার হওয়া শিশু উদ্ধার, ধর্ষক পাকড়াও। বাগেরহাটের কচুয়া থানাধীন উত্তর মাধবকাঠি থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানে ১০ বছরের এক কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত আরমান শেখকে (২৫) গ্রেফতার করে।

রবিবার (২৬ অক্টোবর) বিকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এক বার্তায় জানান, শনিবার দিবাগত রাতে এক কলার ফোন করে দ্রুত আইনি সহায়তার চান। ৯৯৯ কলটেকার কনস্টেবল মুহাম্মদ রবিউল হাসান কলটি গ্রহণ করে তাৎক্ষণিকভাবে কচুয়া থানাকে বিষয়টিতে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। বিষয়টি তদারক এবং সমন্বয় করেন ৯৯৯ ডিসপাচার এসআই আব্দুল বারী।

শিরোনাম