ধর্ষণে প্রাণ হারানো শিশু আছিয়ার লাশ হেলিকপ্টারে গ্রামের বাড়িতে নেয়া হয়েছে

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
ধর্ষণে প্রাণ হারানো শিশু আছিয়ার লাশ হেলিকপ্টারে গ্রামের বাড়িতে নেয়া হয়েছে।ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির নিথর দেহ মাগুরায় তার গ্রামের বাড়িতে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মাগুরা স্টেডিয়ামে পৌঁছে তার মরদেহ।

এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার তাকে নিয়ে রওনা হয়। স্টেডিয়াম থেকে অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হচ্ছে গ্রামের বাড়িতে। আজ রাতেই নোমানী ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শিরোনাম