ধানক্ষেতে হাত-পা ও মাথাবিহীন লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধিঃ
ধানক্ষেতে হাত-পা ও মাথাবিহীন লাশ উদ্ধার। পটুয়াখালীর বাউফল উপজেলার ধানক্ষেত থেকে হাত-পা ও মাথাবিহীন অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের তেঁতুলিয়া নদী সংলগ্ন চরব্রেড গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে চরব্রেড গ্রামের কৃষিজমি থেকে হাত-পা ও মাথাবিহীন অজ্ঞাতনামা লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দা কবির হোসেন। পরে বাউফল থানা পুলিশকে খবর দেন।

শিরোনাম