স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর ধানমণ্ডিতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে ধানমণ্ডির শংকরে ১৩ নম্বর রুটের ওই বাসে আগুন দেয়া হয়।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) তোফাজ্জল হোসেন গণমাধ্যমকে বলেন, ১৩ নম্বর বাসটি আজিমপুর থেকে যাত্রী নিয়ে শংকরে পৌঁছায়। সেখানে পেছনের দিকের সিটে যাত্রীবেশে বসে থাকা কয়েক ব্যক্তি আগুন দিয়ে দ্রুত নেমে যায়। ওই অবস্থায় চালক বাসটি দ্রুত চালিয়ে মোহাম্মদপুর আল্লাহ করিম মার্কেটের সামনে নিয়ে এসে থামান। এ ঘটনায় কেউ হতাহত হননি।