সিংগাইরে কামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের কামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা বেগমের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে অন্য এক শিক্ষিকার হাজিরা দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, গত ১৬ আগস্ট ঐ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নাসরিন আক্তারের অনুপস্থিতিতে তার স্বাক্ষর জাল করে হাজিরা দিয়ে দেন প্রধান শিক্ষক মনিরা বেগম। ঘটনাটি ঐ দিনই ফাঁস হলে এলাকায় তোলপাড় শুরু হয়। অবস্থা বেগতিক দেখে প্রধান শিক্ষক মনিরা বেগম বিদ্যলয় থেকে সটকে পড়েন। এরপর তিনি ১ মাসের ছুটিতে চলে যান।

এদিকে, এ ঘটনাকে ঘিরে এলাকায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে। যা আজ অবধি অব্যাহত আছে। এলাকাবাসী শিক্ষিকা মনিরা বেগমের বিরুদ্ধে গণ স্বাক্ষরিত একটি অভিযোগ প্রস্তুত করেছে। শিক্ষিকা নাসরিন আক্তার প্রকাশ্যে এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

অপরদিকে, এ ব্যাপারে শিক্ষিকা মনিরা বেগমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,আমি হাসপাতালে আছি,আপনার সাথে পরে কথা বলব।

শিরোনাম