সিংগাইরে খাসেরচর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রাম থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে,বুধবার(৯ সেপ্টম্বর) দুপুর ২টার দিকে ঐ গ্রামের পশ্চিম পাড়ার শহর মুন্সীর বাড়ির পিছনের জলাশয়ে একটি অর্ধ গলিত লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। লাশটি বিকেলে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি মাজহারুল ইসলাম ঘটনাস্থল থেকে জানান, লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত সম্পন্ন হলে আসল ঘটনা বুঝা যাবে। এর আগে কিছুই বলতে পারছি না।

শিরোনাম