‘সংবাদ জমিন’ পত্রিকায় সংবাদ প্রকাশের পর সিংগাইরের বিন্নাডাঙ্গির মাদক সম্রাট সুরুজ গ্রেফতার,এলাকায় স্বস্তি

সংবাদ জমিন ডেস্কঃ
সংবাদ জমিন’ পত্রিকায় সংবাদ প্রকাশের পর
মানিকগঞ্জের সিংগাইরে বিন্নাডাঙ্গির মাদক সম্রাট সুরুজ ফকিরের গ্রেফতারে এলাকায় স্বস্তি বিরাজ করছে। তবে স্বস্তি থাকলেও সুরুজ ফকিরের জামিন আতঙ্কে দিন কাটছে এলাকাবাসী।

জানা গেছে, ঐ গ্রামের মৃত নিয়াত আলী ফকিরের পুত্র সুরুজ ফকির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ নিয়ে”সংবাদ জমিন’পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে কর্তৃপক্ষের টনক নড়ে। সম্রতি, আইনশৃঙ্খলা বাহিনী তাকে বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার করে। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরলেও জামিন আতঙ্ক বিরাজ করছে এলাকায়। কারণ জামিনে এসেই সুরুজ এলাকায় হুমকি,ধমকি শুরু করবে তাতে কোন সন্দেহ নেই। শুধু তাই ময়,জামিনে এসেই আবারো পুরোদমে মাদক ব্যবসা শুরু করবে এমন আশঙ্কাও তৈরি হয়েছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

শিরোনাম