ধানমন্ডি ৩২-এ আনা দুই বুলডোজার অকেজো করে দিলো সেনাবাহিনী

সংবাদ জমিন রিপোর্ট:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার পর উত্তেজনা চরমে পৌঁছেছে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায়। দিনভর সংঘর্ষ, ধাওয়া–পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ এবং দফায় দফায় টিয়ারশেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এদিন পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে। সংঘর্ষে পুলিশ–সেনা সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) সকালের দিকে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের দিকে বিক্ষোভকারীদের ঢল নামতে থাকে। বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ধ্বংসাবশেষ ভেঙে ফেলতে দুটি এক্সকাভেটর (বুলডোজার) নিয়ে সামনে পৌঁছায়। পুলিশ বাধা দিলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং দুপুর থেকে শুরু হয় সংঘর্ষ। বিকালের দিকে সংঘর্ষ তীব্রতর হলে সেনাবাহিনীর সদস্যরা বুলডোজার দুটির ব্যাটারির সংযোগ খুলে দিয়ে প্রয়োজনীয় পাটস খুলে ফেলেন এবং চাবি বাজেয়াপ্ত করেন। ফলে দুটি বুলডোজার সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ে।

ঘটনাটি স্বীকার করে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সিদ্ধান্তই নেওয়া হয়েছে।

শিরোনাম