ধানমন্ডি ৩২ নম্বরে আ.লীগ কর্মী সন্দেহে আটক করা হলো ৩ জনকে

সংবাদ জমিন রিপোর্টঃ
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। অবস্থানকালে সেখানে উপস্থিত তিন ব্যক্তিকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনায় ঘটে।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখানে তিন জনকে আটক করা হয়েছে। আমরা তাদের ফোন চেক করবো। জিজ্ঞাসাবাদও করবো। যদি তারা নির্দোষ, নিরীহ হয় তাহলে ছেড়ে দেবো। দোষী হলে ব্যবস্থা নেবো।

শিরোনাম