ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর,আহত ৫ পুলিশ সদস্য

সংবাদ জমিন রিপোর্ট:
পুলিশের ৩ গাড়ি ভাঙচুর,আহত ৫ পুলিশ সদস্য। রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ জনতা। এতে পুলিশের গাড়িতে থাকা ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া গাড়ির ভাঙা কাচে কয়েকজন আন্দোলনকারীও আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

সোমবার সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে জড়ো হন বিক্ষুব্ধ জনতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বাড়তে থাকে। দুপুরের দিকে তারা দুটি এক্সকেভটর নিয়ে আসেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার কারণে তারা শেখ মুজিবুর রহমানের বাড়ির অবশিষ্ট অংশ ভাঙতে পারেননি। পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে ঘটনাস্থলে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরা।

শিরোনাম