ধানমন্ডি ৩২ নম্বরে রোকেয়া প্রাচীর উপর বর্বরোচিত হামলা

স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অভিনেত্রী রোকেয়া প্রাচীসহ কয়েকজনের ওপর হামলা হয়েছে। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়ির বাইরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তাঁরা মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করতে গিয়েছিলেন। কর্মসূচি শেষে ফেরার সময় আজ বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী রাত সোয়া নয়টার দিকে প্রথম আলোকে বলেন, মোমবাতি প্রজ্বালন কর্মসূচি শেষ হওয়ার মুহূর্তে কয়েকজন ব্যক্তি লাঠিসোঁটা হাতে রোকেয়া প্রাচীসহ অন্যদের ওপর হামলা চালান। আহত অবস্থায় রোকেয়া প্রাচীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

শিরোনাম