‘ধানের শীষের বিজয় মানেই নৌকার বিজয়’, বিএনপি প্রার্থীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

বিশেষ প্রতিনিধিঃ
‘ধানের শীষের বিজয় মানেই নৌকার বিজয়’ বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত কাজী রফিকুল ইসলামের এমন বক্তব্যে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে সারিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।

শনিবার (৮ নভেম্বর) বিকালে সারিয়াকান্দির সর্বস্তরের ত্যাগী কর্মীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরের পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শিরোনাম