ধামরাইয়ে আওয়ামীলীগের ৬ জন আটক

ধামরাই প্রতিনিধিঃ
আওয়ামীলীগের ৬ জন আটক। ঢাকার ধামরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তিন জনসহ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন, ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের চর সুঙ্গর ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফর রহমান (৬০), একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ইমান আলী (৫৫), সুয়াপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন (৫০), সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বসির উদ্দিন (৩৮), ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন (৪০), বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হাসেম বকুল (৪৬)।

শিরোনাম