ধামরাইয়ে ট্রাকচাপায় প্রাণ গেলো যুবকের

ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ
প্রাণ গেলো যুবকের। ঢাকার ধামরাইয়ে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন নাহিদ হোসেন শুভ (২৮) নামে এক তরুণ। ১৩ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা–আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ধামরাই উপজেলার রৌহা এলাকার সাবেক ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমানের বড় ছেলে। সাভার হাইওয়ে থানার পুলিশ জানায়, সকালে নাহিদ মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শিরোনাম