ধামরাইয়ে দুর্নীতির অভিযোগে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মামলা

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
ঢাকার ধামরাইয়ে দুর্নীতির অভিযোগে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মামলা।মারা যাওয়া স্বামীর পেশনের টাকা ও জমি আত্মসাৎ করতে জালিয়াতির মাধ্যমে জীবিত শাশুড়িকে মৃত্যু দেখিয়ে ও পালক সন্তানকে নিজের সন্তান বানিয়ে ওয়ারিশ সনদপত্র সংগ্রহ করেন স্ত্রী।আর এ জালিয়াতি সনদপত্র দিয়েছেন স্থানীয় ইউপি মেম্বারের সুপারিশে বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মদ হোসেন।

তিনি আসন্ন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে ভাবী, ইউপি মেম্বার ও চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।এ ঘটনায় রাজনৈতিক মহলে তোলপাড় চলছে।

শিরোনাম