ধামরাইয়ে নববর্ষের অনুষ্ঠানে কলেজছাত্রকে গুলি করে হত্যার চেষ্টা!

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
ঢাকার ধামরাইয়ে নববর্ষের অনুষ্ঠানে কলেজছাত্রকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে।ধামরাইয়ে নববর্ষের একটি অনুষ্ঠানে উপভোগ করার সময় আকাশ সরকার (১৯) নামে এক কলেজছাত্রকে পেটে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ সময় তার অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিনগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার রোয়াইল গ্রামে।

আকাশ মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ও রোয়াইল উচ্চ বিদ্যালয়ের দপ্তরী প্রতুল সরকারের ছেলে।ধামরাই থানা পুলিশ জানায়,বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শিরোনাম