ধামরাই ঢাকা-২০ আসনে এনসিপির নাবিলাকে হারিয়ে বিএনপির তমিজ জয়ী

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
এনসিপির নাবিলাকে হারিয়ে বিএনপির তমিজ জয়ী। ঢাকা-২০ (ধামরাই) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী মো. তমিজ উদ্দিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে ঢাকা-২০ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবীব নির্বাচনের এই প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

আসনটিতে মোট ১৪৭টি কেন্দ্রে মো. তমিজ উদ্দিন পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোটের পক্ষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী নাবিলা তাসনিদ পেয়েছেন ৫৬ হাজার ৩৪৩টি ভোট।

শিরোনাম