ধুনটে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় আল-আমিন (২৪) নামে যুবলীগের এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোর ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আল-আমিন ধুনট পৌর এলাকার ৯নং ওয়ার্ডের চরধুনট গ্রামের ভুলু মিয়ার ছেলে। তিনি পৌর যুবলীগের প্রস্তাবিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার দলীয় পরিচয় নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান। একই সময় দুর্বৃত্তদের লাঠির আঘাতে আবু হানিফ (২৩) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। তিনি একই এলাকার বেলাল হোসেনের ছেলে।

শিরোনাম